ব্রাহ্মণবাড়িয়ার বিনামূল্যে সুন্নতে খাতনা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন
প্রতিবেদকের নামঃ
/ ১৭৫
দেখেছে
সময়ঃ
রবিবার, ২১ জুন, ২০২৬
শেয়ার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গত ১৯ জুন ২০২৬, শুক্রবার স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে বিনামূল্যে ‘সুন্নতে খাতনা’ ও ‘স্বেচ্ছায় রক্তদান’ কর্মসূচি পালন করা হয়।
কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের জয়েন্ট সেক্রেটারি ইকবাল মোহাম্মদ সৈকত ইসলামের নিজস্ব উদ্যোগে এবং কোয়ান্টাম মেডিকেলের দক্ষ মেডিকেল টিমের সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়িত হয়।
১৯ জুন শুক্রবার সকাল ১১টায় ফরদাবাদ ইউনিয়নের ড. রওশন আলম কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার বিপুল সংখ্যক মানুষ ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৬) ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি আব্দুল খালেক পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু।