• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নামঃ / ১৩৬ দেখেছে
সময়ঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাহাদ হোসেন, সিটি রিপোর্টার, ঢাকাঃ বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক, অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ সময় যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার, কদমতলী থানা মডেল প্রেসক্লাব এর আহবায়ক খোরশেদ আলম শিকদারের সভাপতিত্বে ও মানবকন্ঠ পত্রিকার রিপোর্টার, উক্ত কমিটির সদস্য সচিব, কে এম সোলায়মানের সার্বিক তত্ত্বাবধানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত কমিটির প্রধান উপদেষ্টা নান্নু মীর।

(১০ ই অক্টোবর) শনিবার রাত ১০টায় রাজধানী ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগের ‘পুতুলবাড়ি রেস্তোরাঁয়’ কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কদমতলী থানা মডেল প্রেস ক্লাবের উপদেষ্টা, এটিএন বাংলা টিভির এডমিন পারভেজ ইমাম, স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, প্রবীণ সাংবাদিক জাকির মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয় (জয় টিভি)।

​এ সময় আরো উপস্থিত ছিলেন, উক্ত কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ বাবলু শেখ (স্বাধীন সংবাদ), ইঞ্জিনিয়ার মোঃ হাসান আলী (স্বাধীন খবর), মোঃ রাহাদ হোসেন (নাগরিক টিভি), আরিফুর রহমান (সকালের সময়), এইচ এম হাকিম (নতুন কাগজ), কাওছার আহমেদ পনির (স্বাধীন সংবাদ), নাজমুল হাসান (নিউ নেশন)।

Advertisement

অনুষ্ঠানে বক্তারা আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন, দল ও এলাকার মানুষের কল্যাণে তার অবদানের কথা স্মরণ করেন। পরবর্তীতে তার দ্রুত আরোগ্য, পারিবারিক কল্যাণ এবং দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/