• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

চেয়ারম্যান সেন্টুর নির্দেশনায় পাগলা বৈরাগীবাড়ি খালপাড় রাস্তার গাইড ওয়াল ও বালু ভরাট কাজের উদ্বোধন

প্রতিবেদকের নামঃ / ৫১৭ দেখেছে
সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

জনদূর্ভোগ লাঘবে চেয়ারম্যান সেন্টুর নির্দেশনায় পাগলা পূর্বপাড়া বৈরাগী বাড়ি খালপাড় রাস্তার গাইড ওয়াল ও বালু ভরাট কাজের উদ্বোধন করলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াংকা।

শনিবার ২২ নভেম্বর সকালে উক্ত কাজের শুভ উদ্বোধন করা হয়।এই কাজের সাফল্য কামনা ও চেয়ারম্যান আলহাজ্ব মো মনিরুল আলম সেন্টুর নেক হায়াত ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া পরিচালনা করেন ফাতেমা নুর জামে মসজিদের ইমাম ও খতীব সিরাজুল ইসলাম সিরাজী। এসময় উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও টিভি অভিনেতা মোখলেসুর রহমান তোতা, জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ যোদ্ধা সরফরাজ হক সজিব,মো: বাদল,সাংবাদিক সাব্বির শেখ,মো: শামীম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য,এলাকাবাসীর দীর্ঘ দিনের অবর্ননীয় কষ্ট ও দূর্ভোগের বিষয়টি কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টুকে অবগত করেন জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ যোদ্ধা, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাওয়া সরফরাজ হক সজিব। এলাকাবাসীর পক্ষ থেকে সরফরাজ হক সজিব চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর নিকট জোর দাবি জানান তিনি যেনো পাগলা রেললাইনের পাশ দিয়ে যাওয়া খালপাড়ের রাস্তাটি আফজাল হাজীর মিল থেকে শুরু করে দেলোয়ার মিয়ার বাড়ি পর্যন্ত গাইড ওয়াল ও বালু ভরাট করার ব্যবস্থা এবং রাস্তা পাকাকরণে ডালাইয়ের কাজ এবং খালের উপর একটি কালভার্ট করে দেন। সরফরাজ হক সজিবের এমন দাবির প্রেক্ষিতে জনতার চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টু বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং তিনি প্রতিশ্রুতি দেন খুব শীগ্রই এই কাজ করে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় শনিবার এই কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়াংকা।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/