• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ১০০ দেখেছে
সময়ঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

মানুষের ভেতর যে মানুষ, পরিচয়ের অতীত যে মানবসত্তা, সেই অনন্তের সন্ধানী মরমী সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে লালন স্মরণানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় ও জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জের আয়োজনে শনিবার ১৭ অক্টোবর বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন হলে এই স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লালনের জীবন, দর্শন ও মানবতাবাদী চেতনা নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য,লালনগীতি পরিবেশিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব,কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা কালচারাল অফিসার শারমীন জাহান। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, লালন সাঁই ছিলেন জাত-পাত, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবতার কবি। তাঁর গানে রয়েছে মানুষের প্রতি ভালোবাসা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা। লালনের দর্শন আমাদের শেখায়, মানুষের পরিচয় মানুষ হিসেবেই। আজকের সমাজে বিভেদ, হিংসা ও বিদ্বেষ দূর করতে লালনের মানবতাবাদী চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের মাঝে লালনের দর্শন ছড়িয়ে দিতে হবে। তাহলেই একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/