• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা

প্রতিবেদকের নামঃ / ৭০ দেখেছে
সময়ঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা হতে পারে। এই কমিটিতে নিজেদের ত্যাগের মূল্যায়ন চায় আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে আন্দোলন করা নেতাকর্মীরা।

 

এদিকে আসন্ন নতুন কমিটিতে বিগত দিনে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি উঠেছে। টাকার জোরে বা সিনিয়র নেতাদের সুপারিশে বাইরে থেকে কেউ যাতে উড়ে এসে জুড়ে বসতে না পারে- মহানগর যুবদলের সংগ্রামী নেতাকর্মীরা কেন্দ্রীয় হাই কমান্ডের প্রতি এই দাবি জানিয়েছেন।

 

তৃণমূলের মতে, বিগত প্রায় এক যুগ ধরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কোনো ইউনিট কমিটি নাই। পদ-পদবি ছাড়াই মহানগর যুবদলের নেতাকর্মীরা স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে হামলা মামলা নির্যাতন জেল জুলুমের ভয় উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। তাই যুবদলের কমিটিতে এসব নেতা কর্মীদের মূল্যায়ন করা না হলে ভবিষ্যতে আর কেউ রাজপথে নামবে না বলে আশঙ্কা তাদের। এজন্য বিগত দিনের ভুল ভ্রান্তি ঝেড়ে ফেলে যুবদলের নতুন কমিটিতে বিগত দিনের রাজপথের নেতাকর্মীদের মূল্যায়ন করার দাবি জানিয়েছেন তারা।

 

Advertisement

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগষ্ট মনিরুল ইসলাম সজলকে আহবায়ক, সাগর প্রধানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাহেদ আহমেদকে সদস্য সচিব করে ঘোষনা করা হয় মহানগর যুবদলের তিন সদস্যের আহবায়ক কমিটি। প্রায় দেড় বছর তিনজন দিয়ে মহানগর যুবদলের কমিটি চলার পরে ২০২৫ সালের ১৫ জানুয়ারি ৫১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/