• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ-৪ আসনে পিছিয়ে নেই হাতপাখা ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী ৪ আসন চষে বেড়াচ্ছেন

প্রতিবেদকের নামঃ / ১১২১ দেখেছে
সময়ঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে বিভিন্ন আসনে বিভিন্ন দলের প্রার্থীরা তৎপর। সবাই যার মত করে মাঠ ঘুচাতে ব্যস্ত। তারই ধারাবাহিকতায় মাঠ চষে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ-৪ ফতুল্লা-সদর আংশিক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী।

মুফতি ইসমাঈল সিরাজী নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই মাঠে নেমেছেন তিনি মাঠে রয়েছেন, তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ওয়ার্ডের উন্নয়ন অবনতি নিয়ে সবসময় কাজ করেছেন। মানুষের কল্যাণে মাঠে থেকেছেন।
নির্বাচনী কাজের অংশ হিসেবে তিনি গণসংযোগ, ওঠান বৈঠক, মতবিনিময় ও আলোচনা করে যাচ্ছেন এবং ব্যাপার সারা পাচ্ছেন।

তার সাথে কথা বলে জানা যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী, তিনি বলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দেশ, জাতির কল্যাণে কাজ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একটি মৌলিক স্লোগান হলো “শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই” স্বাধীনতার পর থেকে শুধু নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু নীতির পরিবর্তন দেখিনি, শাসন ব্যবস্থা ও মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। তাই আমরা এবার দেশ জাতি ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই।
তিনি আরো বলেন, আমি নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই বিভিন্ন শ্রেনি আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান কে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষ কে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা আমার জনকল্যাণমুখী কাজের সাথে না পেরে বিভিন্ন গুপ্ত মিডিয়ায় নিউজের মাধ্যমে অপ্রচার করে যাচ্ছে। আমি এসকল অপ্রচারের সাথে আপষ করিনা এবং মিথ্যার সাথে আপোষ করিনা।

নারায়ণগঞ্জ-৪ আসনের ব্যাপারে তিনি বলেন, আমি নারায়ণগঞ্জের সন্তান, আমি এমপি হই বা না হয় নারায়ণগঞ্জের যে কোন সংকটে সবার আগে থাকবো৷ বিশেষ করে নারায়ণগঞ্জের রাস্তাঘাটের যে দুরাবস্থা তা নিরসন, জলবদ্ধতা ও গ্যাস সংকট সমাধান এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ-৪ আসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।

আমি দেশের প্রয়োজনে যে কোন আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, বিশেষ করে হেফাজতে আন্দোলন, টিপাই মুখ বাঁধ অভিমূখী লংমার্চ, ২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নেতা পীর সাহেব চরমোনাই’র আহবান আমার সহযোদ্ধা সহকর্মীদের নিয়ে রাজপথে ছিলাম। শুধু তাই না, মানুষের কল্যাণে সেবা মূলক কার্যক্রম তথা বন্যার্ত মানুষ, রোহিঙ্গাদের কল্যাণে, অসহায় মানুষের কল্যাণে সবসময় সেবা মূলক কার্যক্রমে মানুষের পাশে ছিলাম।
তিনি আরো বলেন, মিথ্যার সাথে আপষ নয়, ধর্ম, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/