নিজস্ব প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফতুল্লা থানা ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু।
এক শুভেচ্ছা বার্তায় বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটু বলেন, “বাংলাদেশ চিরকালই ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আজ বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় ধর্মীয় স্বাধীনতা ও জনগণের মৈত্রীতে বিশ্বাসী। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ফতুল্লা থানা বিএনপির প্রতিটি নেতাকর্মী সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে। উৎসবের এই দিনগুলো আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের নেতাকর্মীরাও প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা ও যেকোনো সহযোগিতায় সর্বদা তৎপর রয়েছে।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে শহীদুল ইসলাম টিটু ফতুল্লাবাসীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং উৎসবের আনন্দ সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করেন।
https://slotbet.online/