• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৯০ দেখেছে
সময়ঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলায় নবগঠিত বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির পরিচিতি সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর, শনিবার সকালে পাগলা বাজারস্থ সোনালি হোটেলে এই সভার আয়োজন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ (ভিপি হারুন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ মার্কেট বিএনপির যুগ্ম আহবায়ক মো : আনোয়ার হোসেন টিপু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো : মাহবুবুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে ভিপি হারুন বলেন, “বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ দেশের যেকোনো প্রান্তেই থাকুক না কেন, তারা সবসময় ঐক্যবদ্ধ এবং মেহনতি। এই সমিতি নারায়ণগঞ্জে বসবাসরত নোয়াখালীবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। আমরা আশা করি, যেকোনো সামাজিক দুর্যোগ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সংগঠন একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।”

প্রধান বক্তার বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, “একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের মূল ভিত্তি হলো সেবা। দল-মত নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই হোক এই সমিতির মূল লক্ষ্য। ফতুল্লা তথা নারায়ণগঞ্জের মাটিতে এই সমিতির যেকোনো গঠনমূলক ও সামাজিক কার্যক্রমে আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বজায় থাকবে।”

সভাপতির বক্তব্যে আলহাজ্ব এস এম ইউসুফ আলী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ পথচলায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি সমিতির মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে নিয়োজিত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী জেলা সমিতির সাধারণ সম্পাদক মো : ফারুক আহমেদ। নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য ও কমিটির যেসকল সদস্যদের মা বাবা,ভাইবোন এবং আত্মীয় স্বজনরা ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো : ইসমাইল হোসেন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/