• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ

প্রতিবেদকের নামঃ / ৯১ দেখেছে
সময়ঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের পাগলা কামালপুরের সনাতন ধর্মাবলম্বী ও হিন্দু সম্প্রদায়ের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে উপহার তুলে দেন নারায়ণগঞ্জ-৪ আসনের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত সংসদ সদস্য মাধবী মারমা। উপহার বিতরণকালে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার, উৎসব সবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শহীদুল ইসলাম টিটু বলেন, “শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উপহার। আমরা ফতুল্লায় সকল ধর্মের মানুষের মাঝে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পাগলা কামালপুর পুজা উদযাপন কমিটির সভাপতি সুমন দাস।
অনুষ্ঠানে আগত সনাতন ধর্মাবলম্বীরা এই উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপহার বিতরণ কার্যক্রমটি শেষ হয়।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/