• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদকের নামঃ / ৭৮ দেখেছে
সময়ঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন এর পরিচয় ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এই অপকর্ম চালাচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর এক জরুরি বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলার সম্মানিত নাগরিকদের এই প্রতারক চক্রের ফোনকল থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি চক্র ০১৯৬৬-৮৩৭১৭৬ (01966837176) নম্বরটি ব্যবহার করে বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে ফোন করছে। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, উক্ত মোবাইল নম্বরটি কোনোভাবেই নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর নয়। এটি সম্পূর্ণ একটি প্রতারক চক্রের নম্বর।

এই পরিস্থিতিতে অপরিচিত নম্বর থেকে উপজেলা নির্বাহী অফিসারের পরিচয়ে কোনো ফোনকল এলে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই এই ধরনের প্রতারকদের কোনো টাকা-পয়সা, ব্যক্তিগত তথ্য, ওটিপি (OTP) কিংবা পিন (PIN) নম্বর প্রদান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনো ফোনকল বা বিষয়ের ওপর সন্দেহ প্রকাশ পেলে বিভ্রান্ত না হয়ে সরাসরি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টি যাচাই করে নেওয়ার জন্য বলা হয়েছে। একই সাথে নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যকেও এ বিষয়ে সতর্ক করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/