কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে এমপির ছেলেও সারের ডিলার পেয়েছে, এমপির মেয়ে ও ডিলার পেয়েছে, আবার এমপির শালীও পেয়েছে। এখন যদি সরকার বিধবা কার্ড চালু করে তাহলে দেখা যাবে এমপির বউও এই কার্ড নেবেন। বাংলাদেশের অবস্থাটাই হচ্ছে এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।
সোমবার ১২ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন হলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন পাঁচ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেয় নারায়ণগঞ্জ জেলা জাতীয় ছাত্রশক্তি।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, , এমন নিচু মন-মানসিকতা ত্যাগ করে আমরা জেন-জি জেনারেশন যারা আছি, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ করতে পারি।’
এ সময় চুয়েট ভিসি প্রসঙ্গেও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি চুয়েট ভিসিকে একজন গুণ্ডা আখ্যা দিয়ে বললেন, ‘তাকে শিক্ষার্থীরাও যেমনিভাবে চায় না, একইভাবে শিক্ষকরাও চায় না। তিনি এতদিন সার্কিট হাউজে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। তাকে আজ ছাত্রদলের কয়েকজন গুণ্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে।’
এনসিপি নেতা আবদুল্লাহর মন্তব্য, ‘তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের লজ্জা, ব্যক্তিত্ব নাই। সবক্ষেত্রে এসব মানুষ আছে। আমাদের এদের প্রতিরোধ করতে হবে।’
জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সারফারাজ হক সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার প্রমুখ।
https://slotbet.online/