• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

কুতুবপুর ইউনিয়নের প্রতিটি ভোটকেন্দ্র নিরাপদ, দলীয় প্রভাব বিস্তারে নেই কোন আশংকা

প্রতিবেদকের নামঃ / ৪৫০ দেখেছে
সময়ঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে।নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার সহ সকল বাহিনী প্রত্যেকটি এলাকার ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোটাররা ভোট প্রদান করতে পারেন সেদিকে তৎপর রয়েছেন।

বরাবরের মতো এবারও নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়, ভুইগর জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়,আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়, রসুলপুর প্রাথমিক বিদ্যালয়,শাহী মহল্লা আলিম মাদ্রাসা, মুন্সিবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলিম মাদ্রাসা,পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রতিটি ভোট কেন্দ্র ভোটারদের জন্য নিরাপদ এমনকি দলীয় প্রভাব বিস্তারে কোন আশঙ্কা তৈরী হয়নি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে, নারায়ণগঞ্জ ৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রশাসনের পক্ষ থেকে। সরেজমিনে ঘুরে লক্ষ্য করা গেছে দীর্ঘ দিন পরে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এমন স্বতঃস্ফূর্ত ভাব সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/