১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হয়েছে।নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার সহ সকল বাহিনী প্রত্যেকটি এলাকার ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে ভোটাররা ভোট প্রদান করতে পারেন সেদিকে তৎপর রয়েছেন।
বরাবরের মতো এবারও নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়, ভুইগর জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়,আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয়, রসুলপুর প্রাথমিক বিদ্যালয়,শাহী মহল্লা আলিম মাদ্রাসা, মুন্সিবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলিম মাদ্রাসা,পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,পিলকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রতিটি ভোট কেন্দ্র ভোটারদের জন্য নিরাপদ এমনকি দলীয় প্রভাব বিস্তারে কোন আশঙ্কা তৈরী হয়নি বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে, নারায়ণগঞ্জ ৪ আসনে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রশাসনের পক্ষ থেকে। সরেজমিনে ঘুরে লক্ষ্য করা গেছে দীর্ঘ দিন পরে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এমন স্বতঃস্ফূর্ত ভাব সর্বত্রই পরিলক্ষিত হচ্ছে।