• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

৫ গোলে ব্রুনাইকে উড়িয়ে দিলো বাংলাদেশ

মোঃ সাব্বির শেখ / ৩৭৩ দেখেছে
সময়ঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পূর্ব তিমুরের জালে ৫ গোল দিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। চীনে চলমান এই প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে আরো বড় জয়।

সোমবার বাংলাদেশ ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রুনাই দারুসসালামকে। দুই অর্ধে চারটি করে গোল করেছে বাংলাদেশের কিশোররা।

গোলাম রব্বানি ছোটনের দলকে গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে ১৩ মিনিট পর্যন্ত। এর পর বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলে একের পর এক বল পাঠিয়েছে ব্রুনাইয়ের জালে।

জোড়া গোল করেছেন অপু ও রিফাত কাজী। অন্য চার গোল করেছেন ফয়সাল, মানিক, আলিফ ও বায়জিত।

বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে বুধবার। বাছাইয়ের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বাহরাইন ও স্বাগতিক চীন। চ্যাম্পিয়ন দল আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে খেলবে।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/