• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ সবুজ বাংলা কুতুবপুর এর যাত্রা শুরু ও কার্যালয় উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন অভিযোগের পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে কারণ দর্শানোর নোটিশ অগ্নিবীণা সাহিত্য পরিষদ সম্মাননা পদকে ভূষিত হলেন চিত্রশিল্পী জামাল মাহমুদ

২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর

প্রতিবেদকের নামঃ / ২৪২ দেখেছে
সময়ঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে ফতুল্লা সাংবাদিক মহলের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মো.মনির হোসেন,
নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.শহীদুল্লাহ রাসেল,বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মো.শহীদুল ইসলাম শহিদ,দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন,দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি মো.আলামিন প্রধান, সিএনএন বাংলা টেলিভিশনের সিনিয়র ষ্টাফ রিপোর্টার এম.এইচ রাসেল।
এসময় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ আর সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ফতুল্লার চিহ্নিত দালাল ফতুল্লা মডেল থানার কথিত রাইটার সহিদ ওরফে দালাল সহিদ পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করছে।
এটি শুধু ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত করছে। এই চিহ্নিত দালাল সহিদকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না হলে এর চেয়ে আরো বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।
ফতুল্লা থানার কথিত রাইটার ও চিহ্নিত দালাল সহিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে জড়িত থেকে নিরীহ মানুষ ও সাংবাদিকদের হয়রানি করে আসছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে সে পার পেয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও দালাল সহিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা আরও বলেন, এ দালালরুপী রাইটার সহিদের অপরাধের ফিরিস্তি বলে শেষ করা যাবেনা। যদি তাকে তার কৃত অপরাধ প্রবনতা থেকে দুর করা না যায় তাহলে এ সহিদের দ্বারা শুধু সাংবাদিক নয় সমাজের প্রতিটি স্তরের সাধারন মানুষ ভুক্তভোগী হয়ে পড়বে।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “যদি দ্রুত সময়ের মধ্যে এই হয়রানি বন্ধ না করা হয়, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ সময় উপস্থিত ছিলেন,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.নুরুল ইসলাম নুরু,দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুল ইসলাম সবুজ,সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো.রফিকুল্লাহ রিপন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সহ-সভাপতি মো.পিয়ার চান,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো.সোহেল আহমেদ,সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন,
ফতুল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ সুমন,আওয়ার নারায়ণগঞ্জের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মো.গাফফার হোসেন লিটন,বিপি নিউজের ষ্টাফ রিপোর্টার মেহেদী মঞ্জুর বকুল,এনএএন টিভির ক্যামেরা পারসন মো.সুমন,এশিয়ার টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো.রাহাদ হোসেন,দপ্তর সম্পাদক সোনালী আক্তার,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ,অর্থ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাসেল, কার্যকরী সদস্য সাব্বির শেখ, সদস্য হাজি মোতালেব,মিজানুর রহমান মিজান এবং সাংবাদিক জুয়েল ও রায়হান।
আরও উপস্থিত ছিলেন,মো.শফিকুর রহমান শফিক,আবদুল কাদির,ইউসুফ হাফিজ,খন্দকার রিপন,মাঈনুদ্দিন,জাহাঙ্গীর হোসেন,মো.রানা,মো.হৃদয়,রেজোয়ান,মো.সেলিম ইমতিয়াজ আহমেদ জামিন, তানজুম,সাকিব,শাওনসহ ফতুল্লা বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানা গেইটে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/