• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

হাজী মিছির আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৬৬৩ দেখেছে
সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬

হাজী মিছির আলী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ সালের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের মাঝে প্রবেশ পত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ জুন সকালে কলেজ মিলনায়তন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

কলেজ এর অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো : আবু তাহের।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন, বিদ্যুৎসাহী সদস্য আবু ডানিয়েল,আলহাজ্ব মো : নেছার উদ্দিন আহমেদ, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র ঘোষ, সাবেক প্রধান শিক্ষক শুখময় দাস পোদ্দার, দেলপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মো: আমির হোসেন মোল্লা,সমাজসেবক আলহাজ্ব মো : মমিন মাদবর, আব্দুল করিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রধান প্রশান্ত কুমার দাস।
অনুষ্ঠানে কলেজের পরীক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়। সবশেষে বিদায়ী সংবর্ধনা স্বরুপ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ নানা উপহার তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/