• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার

প্রতিবেদকের নামঃ / ২০৪ দেখেছে
সময়ঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণ ও এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী মাইনুল ইসলাম জিয়া (২৫) নামের এক অভিযুক্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাঁচানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় আটককৃতের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল,৭টি টেটা,৩টি চাপাতি এবং একটি গুলির খোসা উদ্ধার হয়।

পরে রাত ১২ টার র‌্যাব-১১ অপস্ অফিসার ও ক্যাপ্টেন মো. রওনক এরফান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম জিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি গ্রামের মোজা মিয়ার ছেলে। বর্তমানে সে ফতুল্লায় বসবাস করেন। এ ঘটনায় শনিবার সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার মো. আরিফুল হক বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Advertisement

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি বিকেলে সোনারগাঁওয়ের পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তার নিয়ে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। উক্ত ঘটনায় মাহি ও জিয়া নামক দুই ব্যাক্তিকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে করে সাধারণ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি র‌্যাব-১১ এর নজরে আসলে তারা তাৎপর হয়। একপর্যায়ে অভিযানের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলিবর্ষণের ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মহিববুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/