সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
শনিবার ২৯ নভেম্বর বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডস্থ মুন্সিবাগ চৌরাস্তায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো : শহিদুল ইসলাম টিটু,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো: শহীদুল্লাহ্।
কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন, কোষাধ্যক্ষ আলহাজ্ব মো : নজরুল ইসলাম মাদবর, সহ- প্রচার সম্পাদক মো : কামাল উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো : শাহজাহান বেপারি, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দীন ইসলাম দিলু,জেড বি মোস্তফা,যুগ্ম সাধারণ সম্পাদক জামান মিয়া, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল ভুইয়া, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো : আমিন মিয়া, কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি গোলাম কাদির, বিএনপি নেতা মো: মিন্টু তালুকদার, জেলা যুবদলের সাবেক নেতা মো: ইব্রাহিম খান, মো: আবু বক্কর ছিদ্দিক, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম তেলা,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইয়াসিনুর রহমান সুমন,,কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বিল্লাল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হযরত আলী, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এ আর শফিক খান সহ প্রমুখ।
দোয়া অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মুন্সিবাগ সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিজান মোল্লা, বিএনপি নেতা মো: জহিরুল ইসলাম কালু,মো: মোস্তফা হোসেন, আজিজুল ও ফারুক।
https://slotbet.online/