• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

সড়ক নয় যেন অভিশাপ! ১২ মাস পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক

প্রতিবেদকের নামঃ / ৪৯০ দেখেছে
সময়ঃ শুক্রবার, ১ মে, ২০২৬

দেশজুড়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকলেও নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাস্তবতা যেন ভিন্ন চিত্র তুলে ধরছে। তক্কার মাঠ থেকে পিলকনি পাঁচতলা মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বছরের ১২ মাসই পানির নিচে তলিয়ে থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টি হোক বা না হোক—সড়কজুড়ে জমে থাকা পানি আর নোংরা বর্জ্যে একপ্রকার স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অভাব, অপরিকল্পিত নগরায়ণ এবং দীর্ঘদিনের অবহেলায় সড়কটি এখন কার্যত একটি স্থায়ী ডোবায় পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা, এই দূষিত পানির ওপর দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি দেখা যায় স্কুল চলাকালীন সময়ে। কোমলমতি শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে পচা ও নোংরা পানির মধ্য দিয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। এতে করে তারা চর্মরোগ, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, সমস্যাটি দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বারবার জানানো সত্ত্বেও ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশন বা সড়ক সংস্কারের মতো জরুরি পদক্ষেপ আজও বাস্তবায়িত হয়নি।

স্থানীয় একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের সন্তানরা প্রতিদিন নোংরা পানির মধ্যে দিয়ে স্কুলে যায়। আমরা কি এই দেশের নাগরিক নই? নির্বাচনের সময় আশ্বাস দিলেও এখন জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যায় না।”

এদিকে, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে রিকশা ও ইজিবাইক চালকরাও এই সড়ক এড়িয়ে চলছেন। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে পায়ে হেঁটেই যাতায়াত করতে হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।

Advertisement

এ অবস্থায় এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, লোক দেখানো প্রতিশ্রুতি নয়—টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে এই দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/