• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

মোখলেসুর রহমান তোতা সততা ও আদর্শের প্রতিচ্ছবি – মো: সাব্বির শেখ

প্রতিবেদকের নামঃ / ৩৬৪ দেখেছে
সময়ঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

মোঃ সাব্বির শেখঃ আমি যখন স্কুলে পড়তাম তখন একটি মানুষ মাঝে মাঝে আমাদের স্কুলে আসতেন, অনেক সময় ক্লাসে গিয়ে বলতেন, তোমরা কখনো মিথ্যে কথা বলবে না,রাস্তাঘাটে অপরিচিত কেউ কিছু দিলে নেবেনা, সোজা বাড়ি চলে যাবে।মন দিয়ে পড়াশোনা করবে তাহলে বাবা- মা খুশি হবেন।

টিফিনের ফাঁকে প্রায়-ই ওই মানুষটিকে স্কুলে দেখতাম, প্রথম প্রথম স্যার মনে করতাম পড়ে শুনেছি উনি স্যার নন উনি একজন সাংবাদিক। সৎ,নিষ্ঠাবান একজন নামকরা সাংবাদিক। যে বছর আমি নবম শ্রেণি পাশ করে দশম শ্রেণিতে উঠেছিলাম তখন থেকেই মনে মনে স্বপ্ন এঁকেছিলাম আমিও ওই মানুষটির মতো সাংবাদিক হবো।

একদিন আমার এই স্বপ্নের কথা মায়ের কাছে বললাম, মা আমার কথা শুনে হাসলেন পাত্তা দিলেন না।আমার সে-ই স্বপ্ন অপুর্ণ থাকেনি।যে মানুষটিকে দেখে দেখে বুকে স্বপ্ন এঁকেছি সে-ই মানুষটির হাত ধরেই আমি সাংবাদিকুতায় এসেছি। শ্রদ্ধা আর ভালোবাসার সে-ই মানুষটির নাম মোখলেসুর রহমান তোতা।

সাংবাদিক তোতা নামেই যিনি সবার নিকট পরিচিত। যে মানুষটি দীর্ঘ তিন দশক ধরে সততা ও ,আদর্শ বুকে ধারণ করে এই পেশায় কাজ করে যাচ্ছেন।তিনি ইচ্ছে করলে এই পেশাকে পুঞ্জি করে অনেক টাকার মালিক হতে পারতেন কিন্তু তিনি তা করেননি।

যশ খ্যাতি ও মানুষের অকুণ্ঠ ভালোবাসা কুড়িয়েছেন। সমাজ ও মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিয়েছেন। মায়ের মুখে শুনেছি উনি তাদের শিক্ষক ছিলেন, আজ তিনি আমারও শিক্ষক। যতদিন বেচে আছি সাংবাদিকতা জীবনে তিনি যেই পথে হেটেছেন আমিও সে-ই পথেই হাটবো।কারণ, আপনি সততা ও আদর্শের প্রতিচ্ছবি। আপনি সাংঘাতিক নন আপনি সত্যিকার অর্থে একজন মানবিক সাংবাদিক।

Advertisement

”শতায়ু হোন শুভ জন্মদিনে সেটাই প্রত্যাশা”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/