• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

মরহুমা বেগম খালেদা জিয়া মাগফিরাত কামনা ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদকের নামঃ / ৬০৯ দেখেছে
সময়ঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সাব্বির শেখঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিন তিনবারের প্রাধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদোহী আত্মার মাগফেরাত কামনায় ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারী) দুপুরে ফতুল্লার ভুইগর ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড: বারী ভুইয়ার পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর খন্দকার মাকসুদুল আলম খোরশেদ, কাউন্সিলর শওকত হাসেম শকু, জেলা মহিলা দলের সভাপতি রেহান শরীফ মায়া, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, সহসভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, জেলা কৃষকদলের আহবায়ক মন্টু মেম্বার সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মনির হোসেন কাসেমী কাসেমী তার বক্তব্য শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান এবং আল্লাহ তায়ালার কাছে তার সফলতা ও আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের তাওফিক কামনা করেন। তার পাশাপাশি বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/