• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুতুবপুর ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৩৮০ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

এসটি নিউজঃ সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর বাদ আসর নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডস্থ পাগলা শাহীবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এই দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো : শহিদুল ইসলাম টিটু।

কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো : শাহজাহান মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো : নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ,কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মো : বাবুল মিয়া প্রমুখ।
কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো : কামাল উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী মো : আলী,৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো : আনোয়ার হোসেন আনু,কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম তেলা,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজ, ইয়াসিন রহমান সুমন, ৫ নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মো : ইকবাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিন মিয়া, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বিল্লাল মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মো : হযরত আলী, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এ আর শফিক, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টিটু প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/