• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শহিদুল ইসলাম টিটুর দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা

প্রতিবেদকের নামঃ / ৪০০ দেখেছে
সময়ঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পুরোপুরি সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ সহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মো : শহিদুল ইসলাম টিটু।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মো: শহিদুল ইসলাম টিটু বলেন,দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এবং নিরাপত্তা রক্ষায় শহীদ জিয়া পরিবারের যে ত্যাগ রয়েছে তা অনস্বীকার্য। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, মানবতার মা,দেশনেত্রী বেগম খালেদা জিয়া  জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়েছে।দীর্ঘ কারাবাসের কারণে তিনি তখন থেকেই অসুস্থ ঠিক মতো তিনি চিকিৎসা সেবাও নিতে পারেননি যার ফলে আজ তিনি গুরুতর অসুস্থ।আমি আমাদের প্রিয় নেত্রী, মানবতার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ বাসী সহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করছি।
আপনারা সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে দুইহাত তুলে দোয়া করুন যেনো রাব্বুল আলামিন তাকে পুরোপুরি সেফা দান করেন যেনো তিনি  সুস্থ হয়ে এদেশের গণতন্ত্রকে সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/