• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাজী মো : শহিদুল্লাহর দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা

প্রতিবেদকের নামঃ / ২৬৯ দেখেছে
সময়ঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ সহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাজী মো : শহিদুল্লাহ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের সাধারণ মানুষ তাদের সার্বিক নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে তিন তিনবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত, নির্যাতনের শিকার হয়েছেন তারপরও তিনিই কোন অপশক্তির নিকট মাথা নত করেননি, আপোষ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন কর্মী হিসেবে আমরা তার পাশে থেকে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।আমাদের সকল ভালো কাজের অনুপ্রেরণার উৎস হচ্ছেন প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জীবনের হাজারো ঘাত-প্রতিঘাত, শোক ও চরম সংকটময় মুহুর্তে এই দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি।তিনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একজন পরীক্ষিত নেত্রী।’

তিনি আরও বলেন, ‘আজও বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশ ও জাতির কল্যাণে আরও কাজ করে যেতে পারেন।’

উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/