• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

ফতুল্লায় মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৬৪৮ দেখেছে
সময়ঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

 

ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৯ ফেব্রুয়ারী বিকেলে ফতুল্লা ডি আই টি মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি জমিয়ত জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী।
আগামী ১২ ফেব্রুয়ারী খেজুর গাছ প্রতিককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভুইয়া,সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি,শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌস প্রমুখ। ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার এর সঞ্চালনায় নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন, সহসাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/