• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

প্রতিবেদকের নামঃ / ৮২০ দেখেছে
সময়ঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা রফিকুস সালেহীন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম খানের ছেলে রফিকুস সালেহীন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা নম্বর ৯১/২৬ বিদ্যমান রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ফতুল্লা থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান বলেন, “পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
এদিকে, পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/