• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

ফতুল্লায় ডিভোর্সের জেরে যুবকের ওপর সন্ত্রাসী হামলা, কুপিয়ে জখম ও লুটপাট

প্রতিবেদকের নামঃ / ৫৯১ দেখেছে
সময়ঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

​নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতা ও বিবাহ বিচ্ছেদের জেরে মো. মামুন (২৬) নামে এক যুবকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এ ঘটনায় ভুক্তভোগীর মা রুনা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন।

​এজাহার সূত্রে জানা যায়, দাপাইদ্রাকপুর এলাকার বাসিন্দা রুনা বেগমের ছেলে মামুনের সাথে একই এলাকার আকলিমা (৪২) নামের এক নারীর বিয়ে হয়েছিল। পারিবারিক কলহের কারণে গত ২-৩ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অভিযোগ রয়েছে, বিচ্ছেদের পর থেকেই আকলিমা ক্ষিপ্ত হয়ে মামুনকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন এবং তার পূর্বের স্বামী মানিকের সাথে যোগসাজশ করে আসছিলেন।

​গত (২১ এপ্রিল ২০২৬) রাত পৌনে ১২টার দিকে মামুন তার নানীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ফতুল্লা রেলস্টেশনের পশ্চিম পাশে উৎপেতে থাকা সন্ত্রাসীরা আকলিমার নির্দেশে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্ত মানিক (৪০), আল আমিন (২৬), জয়নুদ্দিন জনু (৩৮), জাবেদ (৩৫), জোবায়েদ (২০), পিচ্চি কালু (২২), আজমীর (৩০), আসিফ (২৭), নাইম (২৬), চোর সুমন (২৫) ও শহিদ কাকা (৩৮) সহ একদল সন্ত্রাসী চাপাতি, রামদা, ছুরি ও লোহার রড দিয়ে মামুনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে তার মাথা, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়।

​হামলাকারীরা কেবল জখম করেই ক্ষান্ত হয়নি, মামুনের সাথে থাকা একটি রেডমি স্মার্টফোন, একটি বাটন ফোন, নগদ ১৮ হাজার টাকা এবং প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মামুনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নারায়ণগঞ্জ ভর্তি করে।

Advertisement

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/