• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত রনির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহিদুল ইসলাম টিটু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ পাগলা-জালকুড়ি সড়কের সংস্কর কাজে বিলম্ব দ্রুত বাসতবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান গ্রেফতার হলেন যুবদল নেতা মঈন উদ্দিন ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী ফতুল্লা সাংবাদিক নেতৃবৃন্দর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা তিনদিনের ছুটি ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ কুতুবপুর প্রগতি সেবা সংঘের প্রধান কার্যালয় উদ্বোধন করলেন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু

ফতুল্লায় অপরাধ দমন নিয়ে ফেসবুকে এমপি আল আমিনের ক্ষোভ

প্রতিবেদকের নামঃ / ৭৪ দেখেছে
সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

আলোকিত নারায়ণগঞ্জ:ফতুল্লায় অপরাধ দমনে প্রশাসনের তেমন গরজ নেই দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন।
বৃহস্পতিবার সকালে ফতুল্লার পঞ্চবটি এলাকায় চাঁদনী হাউজিংয়ে অবস্থিত বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টসের ঝুট দখলে নিতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়।
এতে গুলিবিদ্ধ এমরান হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের ছবি যুক্ত করে এদিন বিকাল সাড়ে ৪টায় ফেসবুকে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন- ‘দুঃখজনক ব্যাপার হলো, ফতুল্লায় সরকারি দলের পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, খুনাখুনি ঠেকাতে প্রশাসনের তেমন গরজ দেখা যায় না। আমি নিজে বারবার রাজনৈতিক পরিচয়ের সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে উদাসীন। ঝুট সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ আইনি পদক্ষেপ নিতে গেলে থানা থেকে উল্টো আপস-মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের প্রকাশ্যে সভা-সমাবেশে প্রশাসনের কর্তাব্যক্তিদের আশপাশে দেখা যায়, যে কারণে সাধারণ জনগণ প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন করে নিয়মিত। এমন অবস্থা চলতে থাকলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/