• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আল আমিন চৌধুরী না: গঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির ফতুল্লার কুতুবপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যা স্ত্রী ফারজানা আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুনের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ কঠোর হাতে প্রতিহত করবে – শহিদুল ইসলাম টিটু

পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির

প্রতিবেদকের নামঃ / ১২৫ দেখেছে
সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

মেলায় দেশীয় জাতের আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকের আয় বাড়াতে ফল চাষের কোনো বিকল্প নেই। আমাদের এখন ফল উৎপাদনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং অপচয় রোধ হবে।”

Advertisement

দিনব্যাপী এ আয়োজনে কৃষক, ফল ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/