নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন পাগলা বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে নবগঠিত কমিটির পরিচিতি সভা কাজী মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়েছে।
ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মাজহারুল আলম মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।
পাগলা বাজার যানজট নিরসন কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো: শহীদুল্লাহ্, সহসাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মো : মন্টু মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, আলীগঞ্জ পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো : মনির উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব, গ্রীণডেল্টা হাসপাতাল এন্ড ল্যাব এর চেয়ারম্যান মেজর অব : ডা: সোহেলুর রহমান, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো :আনোয়ার হোসেন আনু,সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান তপন, সহসাংগঠনিক সম্পাদক মো : জাকির হোসেন, পাগলা বাজার যানজট নিরসন কমিটির সভাপতি মো : জাহের মিয়া।
সভায় বক্তারা বলেন, পাগলা বাজারের বর্তমান যানজট সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে ফেলছে। এই দুর্ভোগ কমাতে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করা এবং অবৈধ পার্কিং ও দোকানপাট সরিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়। নতুন এই কমিটি বাজার এলাকায় শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মোজাম্মেল, হেলাল,রেজাউল, জাহাঙ্গীর, ছোট টিটু,মোক্তার মোল্লা, দিলিপ,মানিক, বাবুল,বিপ্লব, আলামিন, রাব্বি, সোহাত,সেলিম, মনির, মিঠু,শাহ আলম ও রমজান।
https://slotbet.online/