• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও অর্ধ বার্ষিক ( ৯ম ও ১০ম) পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদকের নামঃ / ২৫৮ দেখেছে
সময়ঃ মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পাগলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও অর্ধ বার্ষিক ( ৯ম ও ১০ম) পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩ আগষ্ট বিকেলে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সারফারাজ হক সজিব।
সভাপতির বক্তৃতায় সেলিনা সুলতানা বলেন, একটি পরিবারের মূল চালিকাশক্তি হচ্ছে মা।একজন মা সকাল থেকে শুরু করে তার সন্তান ঘুমানোর আগ পর্যন্ত ঘুমাতে যান না।এইযে আপনারা সন্তানের জন্য এত কষ্ট করেন সেই কষ্ট তখনই কষ্ট মনে হয় না যখন সন্তান ভালো রেজাল্ট করে।আমরা চাই প্রত্যেক ছাত্র ছাত্রীই যেনো ভালো ফলাফল করে,সেভাবেই শিক্ষক শিক্ষিকারা পাঠদান করেন,তারপরও অনেকে খারাপ রেজাল্ট করে তাই সকল মায়েদের অনুরোধ করবো,আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন ও যেন প্রতিদিন ওর স্কুলের পড়াটা তৈরী করে। একজন শিক্ষার্থী যখন সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হয় সেই শিক্ষার্থী কখনও কোন বিষয়ে খারাপ রেজাল্ট করবে না,ভালো ফলাফল সে করবেই।পাশাপাশি আমি অনুরোধ করছি আপনারা মাঝে মধ্যে স্কুলে আসবেন, সন্তান স্কুলে আসলো কি-না সেটারও খোঁজ খবর নিবেন।বক্তব্য শেষে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করে অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, আরিফুল ইসলাম, নুরুল ইসলাম মৃধা প্রমুখ।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/