• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ সবুজ বাংলা কুতুবপুর এর যাত্রা শুরু ও কার্যালয় উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন অভিযোগের পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে কারণ দর্শানোর নোটিশ অগ্নিবীণা সাহিত্য পরিষদ সম্মাননা পদকে ভূষিত হলেন চিত্রশিল্পী জামাল মাহমুদ

পাগলা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৩০৯ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে মা- বাবার মুখে হাসি ফোটানোর পাশাপাশি স্কুলের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার ৯ এপ্রিল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৬ শিক্ষাবর্ষের ৫২০ জন শিক্ষার্থী এই প্রত্যয় ব্যক্ত করে বিদায়ী সংবর্ধনা গ্রহণ করে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন দিবা শাখার সিফ্ট ইনচার্জ মো: আবু ফারুক।
স্কুলের শিক্ষক প্রতিনিধি মো: মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মিছির আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আলমাস আলী খান, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন, শ্রম বিষয়ক সম্পাদক মো : বাবুল আহমেদ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডি এম আহসান হাবীব,জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সারফারাজ হক সজিব, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডি সদস্য এম এ জাহের মোল্লা, মো: আবু ডানিয়েল,জামায়াতে ইসলামী ৬ নং ওয়ার্ড নেতা মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক মো: আরিফুল ইসলাম, মশিউর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা স্বরুপ পরীক্ষার্থীদের মাঝে নানা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সবশেষে স্কুলের ও পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহাম্মদ মমিনুল হক।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/