• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লার লিংক রোডে শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ‎কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক দেখার যেন কেউ নেই দেশের গনতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে – এড. শাখাওয়াত হোসেন খান নজরুল বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদরে সাহিত্য কর্ণার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে পাঠাগার- ইউ.এন.ও এস এম ফয়েজ উদ্দিন অসুস্থ নাজির কামরুল ইসলাম এর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা সমাজসেবক মো : জামাল উদ্দিন এর উদ্যোগে দুইদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সভা অনুষ্ঠিত না: গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত কামালকে সভাপতি ও বাদলকে সাধারণ সম্পাদক করে ৩৯ বিশিষ্ট ফাতেমা নূর জামে মসজিদ রোড পঞ্চায়েত কমিটির অনুমোদন

পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে পাঠাগার- ইউ.এন.ও এস এম ফয়েজ উদ্দিন

প্রতিবেদকের নামঃ / ৫০ দেখেছে
সময়ঃ মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

Tশিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং বিদ্যালয়ে আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ৬০ নং গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’।

সম্প্রতি বিদ্যালয়টিতে পাঠাগারটির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ পাঠাগারে শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে নিয়মিত বই পড়ার আগ্রহ সৃষ্টি করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ে অবস্থানকালীন সময়কে শিক্ষার্থীদের জন্য আরও আনন্দময় ও উপভোগ্য করে তুলতে পাঠাগারটি রঙিন ও নান্দনিকভাবে সাজানো হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ কার্যক্রমটি ধারাবাহিকভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে। এর মাধ্যমে শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে।

Advertisement

সংশ্লিষ্টরা মনে করছেন, শিশুদের হাতে বই তুলে দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানমনস্ক ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/