• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লার লিংক রোডে শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ‎কুতুবপুরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক দেখার যেন কেউ নেই দেশের গনতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে – এড. শাখাওয়াত হোসেন খান নজরুল বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ সদরে সাহিত্য কর্ণার উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা হবে পাঠাগার- ইউ.এন.ও এস এম ফয়েজ উদ্দিন অসুস্থ নাজির কামরুল ইসলাম এর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা সমাজসেবক মো : জামাল উদ্দিন এর উদ্যোগে দুইদিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে গ্রাম আদালত ও জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সভা অনুষ্ঠিত না: গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত কামালকে সভাপতি ও বাদলকে সাধারণ সম্পাদক করে ৩৯ বিশিষ্ট ফাতেমা নূর জামে মসজিদ রোড পঞ্চায়েত কমিটির অনুমোদন

পরিবহন সন্ত্রাসী হাজী রিপন পুত্রসহ গ্রেপ্তার

প্রতিবেদকের নামঃ / ৬৮৩ দেখেছে
সময়ঃ সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের শীর্ষ পরিবহন সন্ত্রাসী জাতীয় পার্টির ক্যাডার হাজী রিপন (৫৫) ও তার ছেলে (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টাব্যাপী ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযানের সময় এরা গ্রেপ্তার হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সকলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে। ফতুল্লায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক রিপন ঘনিষ্ঠরা জানান, নারায়ণগঞ্জ শহরে হাজী রিপন হিসেবে পরিচত রিপনের পুরো নাম মোহাম্মদ বজলুর রশীদ রিপন। জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ছিলেন তিনি। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজের উপর হামলার চেষ্টা করেন সে। সে জেলা ট্রাক ট্যাংক লরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলো। এক সময় নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলো রিপন। পরে সে সাংসদ পুত্র আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলো। মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যা মামলায় রিপনের ছেলে সালেহ রহমান সীমান্ত র‌্যাবের হাতে গ্রেফতার হয়। এর আগে ২০১২ সালে সীমান্ত নারায়ণগঞ্জ ক্লাবের টয়লেটে তরুণীকে নিয়ে আপত্তিকর অবস্থায় অবরুদ্ধ হয়। ছেলের এই কর্মকান্ডের কারণে রিপন ক্লাবের সদস্য পদ হারায়। পরে রিপন নিজেও এক তরুণীর সাথে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গণপিটুনির শিকার হয়। নারায়ণগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সন্ত্রাসী হাজী রিপনের কর্মকান্ডে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে ট্রাক চাপায় হত্যার চেষ্টা করে বলেও আইভী অভিযোগ করেছিলেন।
২০১৮ সালের ২৫ জানুয়ারি ২২০ পিস ইয়াবাসহ জামতলার বাসা থেকে হাজী রিপন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ২০২১ সালের ২৩ মার্চ ফতুল্লা থানাধীন জেলা কারাগারের বিপরীত পাশে একটি জমির উপর নির্মিত দোকানপাটে ভাঙচুর চালায় হাজী রিপন ও তার সহযোগী সন্ত্রাসীরা। ওই সময় ঘটনাস্থলে ভাঙচুরের ছবি তুলতে গেলে দৈনিক সংবাদচর্চার ফটো সাংবাদিক মাহমুদুর রহমান প্রীতমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তারা। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলাও করেন প্রীতম।#
শরীফ উদ্দিন সবুজ, ২২-১২-২০২৫।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/