• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির

প্রতিবেদকের নামঃ / ৪৫০ দেখেছে
সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেছেন, জনগণের উন্নয়ন না করলে ভোট পাবেন না। জনগণ আর আগের মতো নাই। তারা চায় উন্নয়ন ও সহযোগিতা। স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকর স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হয়।
সোমবার, ১১ মে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটরিয়ামে ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যদের অংশগ্রহণে তিন দিনব্যাপী অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি রায়হান কবির আরও বলেন, ৩ দিনের প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের দক্ষতা অর্জন করে জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ইউনিয়ন পরিষদকে হতে হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী। নিজস্ব আয় বাড়াতে হবে, সেবার মান বাড়াতে হবে। তবেই স্থানীয় সরকার শক্তিশালী হবে।
আমি অনেকের কাছ থেকে শুনেছি মেম্বারা নাকি ২০ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে, চেয়ারম্যানরা কোটি টাকা। আমার কথা হল আপনাদের বেতন কত? ইউনিয়ন পরিষদ পুরাটা বিক্রি করলে তো ৫ বছরে টাকা উঠবে না। মেম্বার চেয়ারম্যানরা যদি এটাকে  ব্যবসা হিসেবে নেন তাহলে মেম্বার চেয়ারম্যান নি করার দরকার নেই। টাকা ব্যাংকে জমিয়ে রাখেন ব্যাংক থেকে আপনাদের প্রতি মাসে ১০% মুনাফা দিবে।
সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজউদ্দিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার এর উপ পরিচালক নিলুফা ইয়াসমিন,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহ কাশিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী শামীম আহমেদ, বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি আক্তার, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম মিয়া, গোগনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সচিব ও ইউপি সদস্যরা।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/