• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া পরিষদ ফতুল্লা থানা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৩৯৭ দেখেছে
সময়ঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় কাজী পাড়া এলাকা বাসী ও জিয়া পরিষদ ফতুল্লা থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ ডিসেম্বর বাদ আসর ভুইগড়স্থ এ টু জেড স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
কাজী মোঃ মাজেদুল হক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর সদস্য কাজী মো: মাজেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি, মোঃ নাজির আহমেদ নাজির,কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো : নজরুল ইসলাম মাদবর, প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমিন হোসেন, ,মনিরুজ্জামান মিন্টু, কাজী অহিদ, কাজী ইকবাল কাজী আশরাফ উদ্দিন “জিয়া পরিষদ ফতুল্লা থানা, সহ অন্যান্য প্রমুখ।

প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তার জন্য দোয়া করার জন্য সকলের কাছে আহ্বান জানাই। এছাড়াও তিনি আরো বলেন ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা একটা খারাপ সময় পার করে এসে বর্তমানে আমরা একটা ভালো সময়ের মধ্যে পদার্পণ করতে যাচ্ছি। তিনি বলেন এই মানুষটি বাংলাদেশএর গণতন্ত্রের জন্য বিভিন্নভাবে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন।

এছাড়াও তিনি আরো বলেন, এমনকি তিনি ১৯৭১ সালে পাকিস্তানিদের জেলখানায় থাকা অবস্থায় তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দুই ছেলেকে রেখে অজানার উদ্দেশ্যে বের হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করে দেশের জন্য শান্তি বয়ে আনেন এবং এই পরিবার সব সময় দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই আমি সকলের কাছে তার শারীরিক সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। আআপনারা সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে দুইহাত তুলে দোয়া করুন যাতে তিনি পুরোপুরি সুস্থতা লাভ করে এদেশের গণতন্ত্রকে সুরক্ষিত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/