• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

দেলপাড়ায় চেয়ারম্যান সেন্টুর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৬২৪ দেখেছে
সময়ঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

  1. মহান রাব্বুল আলামিন যেনো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুরোপুরি সেফা দান করেন সেই প্রার্থনা করে দেলপাড়া খোদাই বাড়ি এলাকাবাসীর আয়োজনে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মো : মনিরুল আলম সেন্টুর উদ্যোগে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার বাদ আসর দেলপাড়া খোদাই বাড়ি চৌরাস্তা মোড়ে এই দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো : শহিদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো : নজরুল ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো : আনোয়ার হোসেন,কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো : দুলাল ভুইয়া, কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো : জাকির হোসেন, সদস্য মো : ইদ্রিস আলী,কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো : সোহেল মোল্লা সহ খোদাই বাড়ি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ছিলেন কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক মো : সানোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রিদয় ভুইয়া।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/