• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

চেয়ারম্যান সেন্টুর নির্দেশনায় পাগলা বৈরাগীবাড়ি রাস্তায় ঢালাই কাজ সম্পন্ন

প্রতিবেদকের নামঃ / ৩৫০ দেখেছে
সময়ঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

জনদূর্ভোগ লাঘবে চেয়ারম্যান সেন্টুর নির্দেশনায় পাগলা পূর্বপাড়া বৈরাগী বাড়ি রাস্তায় ঢালাই কাজ সম্পন্ন হয়েছে।

রোববার ৭ ডিসেম্বর উক্ত ঢালাই কাজ সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মো : মনিরুল আলম সেন্টুর প্রতিনিধি নাঈম আহমেদ, জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ যোদ্ধা সরফরাজ হক সজিব,মো: বাদল,বি এইচ কামাল, সাংবাদিক সাব্বির শেখ, মোশাররফ হোসেন, আবুল হোসেন বাদল,হারুন মিয়া,মো: ইব্রাহিম, মো: শামীম মোল্লা প্রমুখ।

উল্লেখ্য,এলাকাবাসীর দীর্ঘ দিনের অবর্ননীয় কষ্ট ও দূর্ভোগের বিষয়টি কুতুবপুর ইউনিয়ন পরিষদের চারবারের সফল জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টুকে অবগত করেন জুলাই আগষ্ট বিপ্লবের সম্মুখ যোদ্ধা, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাওয়া সরফরাজ হক সজিব। এলাকাবাসীর পক্ষ থেকে সরফরাজ হক সজিব চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর নিকট জোর দাবি জানান তিনি যেনো বোম্বে ডাইং থেকে মীর ষ্টোর পর্যন্ত রাস্তা বালু ভরাট ও ঢালাই কাজ করে দেন । সরফরাজ হক সজিবের এমন দাবির প্রেক্ষিতে জনতার চেয়ারম্যান আলহাজ্ব মো: মনিরুল আলম সেন্টু বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং তিনি প্রতিশ্রুতি দেন খুব শীগ্রই এই কাজ করে দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় রোববার এই কাজ সম্পন্ন করে দেন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/