• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আল আমিন চৌধুরী না: গঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির ফতুল্লার কুতুবপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যা স্ত্রী ফারজানা আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুনের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ কঠোর হাতে প্রতিহত করবে – শহিদুল ইসলাম টিটু

চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন

প্রতিবেদকের নামঃ / ১২৭ দেখেছে
সময়ঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ এর চাষাঢ়া ল্যাবএইড গলির ফিউশন স্কয়ার মার্কেটে আধুনিক ফ্যাশন ও লাইফস্টাইলকে কেন্দ্র করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির “ফুড অ্যান্ড ফ্যাশন কালেকশন” নামে নতুন একটি পোশাকের শোরুম উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই ) বিকেলে কোরআন তেলাওয়াত, হালকায়ে যিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর কেক কেটে শো-রুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শোরুমের সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন চাঁনমারি মাজার মসজিদের মোয়াজ্জেম মো. ইসমাইল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শো-রুমটির পরিচালক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” একটি আধুনিক ব্র্যান্ড হিসেবে দেশের তরুণ প্রজন্ম ও কর্মজীবী মানুষের ফ্যাশন চাহিদা পূরণে কাজ করবে। আমরা চেষ্টা করছি সময়ের সেরা পোশাক ও আমাদের প্রাণের শহর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলার ঐতিহ্যবাহি সুস্বাদু ও রুচিসম্মত নানা ধরনের খাবার আমাদের শো-রুমে পাওয়া যাবে। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও নাট্যকর্মী এম.আর.হায়দার রানা, সাংবাদিক ও মানবাধীকার কর্মী এস.এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক মিঠুন মিয়া, কবি ও সাংবাদিক মোখলেছুর রহমান তোতা, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,কবি ও সাংবাদিক কাজি আনিসুল হক হীরা, সাংবাদিক ও রাজনীতিক সেলিম আহমেদ, সাংবাদিক অপু রহমান,সাংবাদিক ফয়সাল আহমেদ, সাংবাদিক বদরুজ্জামান রতন, মাহাবুবুর রহমান খান রাতুল, সাংবাদিক মো. আসলাম মিয়া, ব্যবসায়ী ও সমাজ সেবক জে.আর রাসেল আহমেদ প্রমুখ।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত সকলেই বলেন, “ফুড অ্যান্ড ফ্যাশন কালেশন” শোরুমে উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবস্থিত ফিউশন স্কয়ার মার্কেটে নারীদের আধুনিক পোশাক ও স্টাইল পণ্যের বিকল্প একটি নতুন ব্র্যান্ড যুক্ত হলো। আমরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/