এসটি নিউজঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহিদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি ও অঈ সংগঠনের উদ্যোগে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ জুন মঙ্গলবার বাদ যোহর নূরবাগ মসজিদের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল খান, নূর বাগ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক হাজী তারা মিয়া, কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক সুমন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য মাহফুজুর রহমান লিমন, কুতুবপুর ইউনিয়ন বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক, আশরাফুল আলম হিমেল, কুতুবপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শিল্পী আক্তার,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।