নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন এর মুন্সিবাগ এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে নারায়ণগঞ্জ এর গডফাদার শামীম ওসমান এর অনুসারী সন্ত্রাসী দুলাল বাহিনী।দুলাল বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে মুন্সিবাগ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। ফের দুলাল বাহিনী এক ব্যবসায়ীকে মারধর করে দোকানের ক্যাশ বাক্স থেকে প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে । এই ঘটনায় ভুক্তভোগী রাশেদ ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ৭ ই মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২ টার দিকে বাদশার কনষ্ট্রাকশন দোকানের সামনের রাস্তার কাজ চলছিল।এসময় রাস্তার ভাঙা ইট পাশের একটি দোকানের সামনে রাখা নিয়ে স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর দুলাল,শফিক,রাজু,স্বপন, সুমন সহ আরো ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়।হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।একপর্যায়ে তাকে দাড়ালো অস্ত্র দিয়ে তার পিঠে আঘাত করে রক্তাক্ত জখম করে। এছাড়া হামলাকারীরা তার দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা নিয়ে যায় বলে দাবি করেছে রাশেদ। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলেও অভিযোগকারীকে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
আহত রাশেদ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন। এব্যাপারে তিনি ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
https://slotbet.online/