• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি শোক প্রকাশ ইঞ্জিঃ সাঈদ রেজার উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতর ব্যবসার “মুনাফা” বনাম অভিযানের ‘ঘোষণা’ – মোঃ নাসিম আগস্টে ঘোষণা হতে পারে ইউপি নির্বাচনের তফসিল ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন

এনসিপির আব্দুল্লাহ আলামিনের ওপর হামলার ঘটনায় মুফতি ইসমাঈল সিরাজীর উদ্বেগ

প্রতিবেদকের নামঃ / ৪৮০ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর রাত তিনটার দিকে কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম আল আমীন ওরফে আক্কা-বাক্কা আলামিন (২৪)। তিনি গাইবান্ধা সদর উপজেলার সিদ্দিকের ছেলে এবং ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী উদ্দেশ্যে এবং কার নির্দেশে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তা তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এদিকে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশমুলি এলাকায় গণভোটের গণসংযোগ চলাকালে এনসিপির প্রার্থী ও দলটির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা করা হয়। এ ঘটনায় ধস্তাধস্তিতে এনসিপির অন্তত দুইজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

উক্ত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ ৪ আসনের হাতপাখার প্রার্থী মুফতী ইসমাঈল সিরাজী আল মাদানী।
গনমাধ্যমকে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, প্রশাসনকে অনতিবিলম্বে অবশ্যই এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে নতুবা প্রশাসনের প্রতি প্রার্থী এবং ভোটারগণ আস্থা হারাবে।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/