• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী ব্রাহ্মণগাও মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান উৎসব পালিত কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা বাতিল হলে যা যা করবেন ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ সবুজ বাংলা কুতুবপুর এর যাত্রা শুরু ও কার্যালয় উদ্বোধন নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে ১৩টি পশুর হাটের দরপত্র উন্মুক্ত করেছে উপজেলা প্রশাসন অভিযোগের পাহাড়ে শিক্ষা প্রতিষ্ঠান, অবশেষে কারণ দর্শানোর নোটিশ

ইসলামী আন্দোলনে ফিরলেন নান্নু মুন্সী

প্রতিবেদকের নামঃ / ৪০ দেখেছে
সময়ঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমীর আতিকুর রহমান নান্নু মুন্সী পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন।

‎তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।

‎দীর্ঘদিন ধরে বিভিন্ন ভন্ড ও ইসলামবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন। এছাড়াও ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র ও জনগণের ওপর হামলা, নির্যাতন ও আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

‎রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ খেলাফত আন্দোলনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও আদর্শিক সম্পর্ক বজায় রেখেছেন।

‎সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/