• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

অগ্নিবীণা সাহিত্য পরিষদ এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৬৯৭ দেখেছে
সময়ঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

অগ্নিবীণা সাহিত্য পরিষদ এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৪ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা চিতাশালস্থ আল্লাহর দান কমিউনিটি সেন্টারে মরহুম হাজী আমির আলী ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ব্যবস্থাপনায় অগ্নিবীণা সাহিত্য পরিষদ আয়োজিত এসএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও অগ্নিবীণা সাহিত্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি হাজী মোঃ শহীদুল্লাহ্ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি মো : বাবুল আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো : নজরুল ইসলাম মাতবর।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোখলেসুর রহমান তোতার সার্বিক তত্বাবধানে ও সহসভাপতি মুহাম্মদ হুমায়ুন কবিরের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দ্বীন ইসলাম দিলু,বিএনপি নেতা মো : হানিফ মোল্লা, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ গভর্নিং বডি সদস্য এম এ জাহের মোল্লা, কুতুবপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মো : সোহেল মোল্লা, সদস্য সচিব মো: জহিরুল ইসলাম রবিন, জাতীয়তাবাদী প্রযুক্তি দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুন খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব সরফরাজ হক সজিব, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো : বিল্লাল মুন্সি, এ.এস.এম. এ. আর এম সুপার মার্কেটের
সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান তালুকদার প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয়, দেলপাড়া উচ্চ বিদ্যালয়, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়,মুন্সিবাগ দারুল ক্বারার ইসলামিয়া আলিম মাদ্রাসা সহ ১৫ টি স্কুলের দেড় শতাধিক কৃতি ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এ অভিনন্দন পত্র প্রদান করা হয়।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/