• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আঃ মোতালেব জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির  পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলেন আল আমিন চৌধুরী না: গঞ্জে অগ্নিবীণা সাহিত্য পরিষদের উদ্যোগে কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী নজরুল বর্ষ উৎসব অনুষ্ঠিত পুষ্টি চাহিদা পূরণ ও কৃষকের আয় বাড়াতে ফল চাষের বিকল্প নেই – ডি সি রায়হান কবির ফতুল্লার কুতুবপুরে স্ত্রী কর্তৃক স্বামীকে জবাই করে হত্যা স্ত্রী ফারজানা আটক নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৩ শে জুনের কর্মসূচি বিএনপি ও সাধারণ মানুষ কঠোর হাতে প্রতিহত করবে – শহিদুল ইসলাম টিটু

জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন ডিসি রায়হান কবির 

প্রতিবেদকের নামঃ / ১০৮ দেখেছে
সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬

টানা অতিবৃষ্টির ফলে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নিম্নাঞ্চলে সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। নির্দেশনা পেয়ে জনদুর্ভোগ দ্রুত লাঘবের লক্ষ্যে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে।
একটানা ভারী বর্ষণের পর সোমবার সকালেই জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে জরুরি বার্তা পাঠানো হয়। বার্তায় ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করা এবং প্রয়োজনীয় স্থানে পাম্প বসিয়ে দ্রুত পানি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা পাওয়ার পরপরই জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ মাঠে নেমেছে। ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে নিয়ে জলাবদ্ধ পয়েন্ট চিহ্নিত করে নিষ্কাশন কাজ তদারকি করছেন। পাশাপাশি খাল ও নর্দমার মুখে জমে থাকা আবর্জনা অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন,এই দুর্যোগে জনদুর্ভোগ লাঘবই আমাদের প্রধান অগ্রাধিকার। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। কোথাও পানি জমে থাকার সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সকল উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য জেলার প্রতিটি ইউনিয়নে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমগুলো নিয়মিত মাঠ পরিদর্শন করে সমস্যাপূর্ণ এলাকার তথ্য তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনে পাঠাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত ও সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতায় এবার বৃষ্টির পানি দ্রুত নেমে গিয়ে স্বাভাবিক হবে জনজীবন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং জেলার সর্বসাধারণের সহযোগিতা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/