• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

প্রতিবেদকের নামঃ / ৭২৫ দেখেছে
সময়ঃ মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন,নারায়ণগঞ্জ সদর-এর উদ্যোগে এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচি আয়োজন করা হয়। অভিযানে বিভিন্ন সড়ক,ড্রেন,বাসাবাড়ির আশপাশ ও গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা আবর্জনা ও ময়লা পরিষ্কার করা হয়। পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি হাজী মোঃ শহিদুল্লাহ,আনোয়ার হোসেন,কালাম সরদার,নাইমুর রওনক,নাদিম ইসলাম জয় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান সেন্টু বলেন,ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না।
স্থানীয়রা বলেন,এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/