পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডস্থ মুসলিম পাড়া যুবসমাজের উদ্যোগে প্রায় ৪ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু।এসময় তার উপস্থিতিতে ৪ শতাধিক হতদরিদ্র মানুষ তাদের নিজ হাতে ঈদ উপহার সামগ্রী গ্রহণ করে মহা আনন্দে বাড়ি ফেরেন।
কুতুবপুর ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হোসেন রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো : বাবুল আহমেদ,ফতুল্লা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো : ইসমাইল হোসেন খান, মুসলিম পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো : জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন দারোগা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তরুণ সমাজসেবক আরেফিন আবেদিন রনির সঞ্চালনায় অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, সুজন, জমির হোসেন সহ যুবসমাজের অন্যান্য সদস্যবৃন্দ।
https://slotbet.online/