এসটি নিউজঃ বিএনপির চেয়ারপার্সন সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফতুল্লা থানা বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আয়েজনে শুরুতে মাদ্রাসা শিক্ষার্থী কোরআনের পাখিরা, কোরআন খতম এর জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে।
রবিবার (৩ রা জানুয়ারি) বাদ আছর নয়ামাটি ভাবির বাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি সমর্থীত নারায়নগঞ্জ-৪ আসনের জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাবুল আহমেদ, নারায়নগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সচিব মাওলানা ফেরদৌসুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাবলু, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।