হাজী মিছির আলী ডিগ্রি কলেজের উদ্যোগে অনার্স ফাইনাল পরীক্ষা ২০২৩ এবং ডিগ্রি পাশ ফাইনাল পরীক্ষা ২০২২ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডস্থ হাজী মিছির আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মো : আবু তাহের।
কলেজের অধ্যক্ষ ড.মোহাম্মদ আলমাস আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজ গভনিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবু ডানিয়েল,আলহাজ্ব মো: নেছার উদ্দিন আহমেদ, ,হিতৈষী সদস্য আলহাজ্ব মো: মাজহারুল আলম মিথুন,দেলপাড়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো : মোজাম্মেল হোসেন প্রমুখ।
কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দেলোয়ার হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক প্রশান্ত কুমার দাস।
অনার্স ফাইনাল পরীক্ষা ২০২৩ ও ডিগ্রি পাশ ফাইনাল পরীক্ষা ২০২২ এর স্ব স্ব বিভাগের কৃতি শিক্ষার্থীদের লাল গোলাপ, সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয় পাশাপাশি এইচ এস সি “র প্রথম সেমিষ্টার পরীক্ষার ফলাফল ঘোষণা এবং স্ব স্ব বিভাগের মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।
https://slotbet.online/