• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ ফতুল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার উপহার বিতরণ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গাপূজা উদযাপনের আহ্বান শহিদুল ইসলাম টিটুর পদত্যাগ চেয়েছি, মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ এমপি ইশরাক হোসেন পাগলা বৈরাগীবাড়িতে অগ্নিকাণ্ড,পূজার ঘর পুড়ে ছাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাগল নাথ মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি আব্দুল্লাহ আল আমিন যুবদলে মূল্যায়ন চায় ত্যাগীরা বৃহত্তর নোয়াখালী জেলা সমিতি নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত প্রতারক চক্র থেকে সাবধান: ইউএনও’র পরিচয় দিয়ে ফোন, সতর্ক থাকার আহ্বান না:গঞ্জে লালন সাইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত

ফতুল্লায় সংবাদ প্রকাশের জের: সাংবাদিক রাসেল কে হত্যার হুমকি থানায় অভিযোগ

প্রতিবেদকের নামঃ / ১৭০ দেখেছে
সময়ঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ফতুল্লা প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন-জখম করে বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি (জিডি) আবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

​শুক্রবার (২৩ অক্টোবর) ফতুল্লা মডেল থানায় লিখিত এই অভিযোগ দায়ের করেন মো: মেহেদী হাসান রাসেল (৩২)। তিনি সিএনএন বাংলা টিভি (CNN Bangla TV)-র স্টাফ রিপোর্টার এবং চ্যানেল এ-১-এর নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ফতুল্লার পিলকুনী পশ্চিম পাড়া এলাকার জমি বেআইনিভাবে দখলের চেষ্টা চালানো হচ্ছে—এমন সংবাদ পেয়ে গত ২২ অক্টোবর দুপুর অনুমান ১২:১২ ঘটিকার সময় ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহ করেন সাংবাদিক মেহেদী হাসান রাসেলসহ অন্যান্য সংবাদকর্মীরা। পরে তিনি তা নিজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেন।

​সংবাদ প্রকাশের পর থেকেই অভিযুক্ত আজিমুল ইসলাম রানা (৩২) ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগমতে, আজ ২৩ অক্টোবর দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় অভিযুক্তরা ফতুল্লার পিলকুনী এলাকায় ভুক্তভোগী সাংবাদিকের বাসার সামনে গিয়ে পরিবারকে হুমকি প্রদান করে। এ সময় সংবাদ প্রকাশ করায় ও ধারণকৃত ভিডিও মুছে (ডিলিট) না ফেললে তাকে খুন করে লাশ বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়।

​ভুক্তভোগী সাংবাদিক মেহেদী হাসান রাসেল জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা যেকোনো সময় তার প্রাণহানি ঘটাতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
https://slotbet.online/